রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw> আর্থিক, রাজস্ব ও বিনিময় হার—তিন খাতে ব্যাপক সংস্কার দরকার: আইএমএফ জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ট্রাম্পের ভুল নীতি, মার্কিন অর্থনীতি ০.৩ শতাংশ সংকোচন

ঢাকা, মে ২: মার্কিন অর্থনীতির গতিপথে অপ্রত্যাশিত ছন্দপতন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি (মোট দেশজ উৎপাদন) ০.৩ শতাংশ সংকুচিত হয়েছে।

এই তথ্যটি বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করে।ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর, তার নতুন শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে, মার্কিন জিডিপি ও অন্যান্য অর্থনৈতিক সূচক নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে।

ট্রাম্পের শুল্কনীতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতিতেও স্পষ্ট। জিডিপি হ্রাস পাওয়ার পাশাপাশি, শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।২০২৪ সালের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি ২.৪ শতাংশ বৃদ্ধি পেলেও, ২০২৫ সালের শুরুতে তা অপ্রত্যাশিতভাবে ০.৩ শতাংশ কমে যায়।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল জিডিপি ০.৪ শতাংশ বাড়বে, কিন্তু বাস্তবে চিত্রটি ভিন্ন।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমদানি পরিবর্তন, ভোক্তা ব্যয় হ্রাস এবং সরকারি ব্যয় সংকোচন জিডিপি হ্রাসের প্রধান কারণ।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ১০০ দিনের মাথায় এই পরিসংখ্যান প্রকাশিত হলো। ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যদিও এপ্রিলে কিছু শুল্ক স্থগিত করা হয়।বিশেষজ্ঞরা মনে করেন, আমদানি হ্রাস এবং ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের ভয়ে পণ্য মজুত করার প্রবণতা জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।ট্রাম্প অবশ্য এই অর্থনৈতিক মন্দার জন্য পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি বলেন, “এটি বাইডেনের স্টক মার্কেট, আমার নয়। আমাদের দেশ অবশ্যই উন্নতি করবে, তবে তার আগে বাইডেনের প্রভাব দূর করতে হবে।” সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স।