বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
প্রবাসী আয়ে নতুন ইতিহাস: মার্চে এলো রেকর্ড ৩৭৫ কোটি ডলার<gwmw style="display:none;"></gwmw> সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালুর সময়সীমা জুন পর্যন্ত নির্ধারণ রপ্তানি ভর্তুকি অডিটের জন্য ৭টি সিএমএ ফার্মকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw> মার্চে রেকর্ড ৩.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স; বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার<gwmw style="display:none;"></gwmw> ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দিনে দেশে আসছে ১.৯২ লাখ টন এলএনজি নতুন নোটের সংকটে আবারও বাজারে ফিরছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা

টেকসই শিল্প প্রবৃদ্ধির জন্য এআই দক্ষতা ও ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি অপরিহার্য: বিশেষজ্ঞদের অভিমত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : লাদেশের শিল্প খাতকে টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে হলে উদ্যোক্তা, ব্যবস্থাপক এবং তরুণ পেশাজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা ও ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসিতে সমৃদ্ধ হওয়া একান্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে আয়োজিত ‘এআই ফর ফাইন্যান্স অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তারা এসব কথা বলেন।

আলোচকরা উল্লেখ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কেবল প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নেই; বরং আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা, ঝুঁকি বিশ্লেষণ ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বর্তমান ব্যবসায়িক প্রেক্ষাপটে এআই-এর সাথে খাপ খাইয়ে নেওয়া এখন আর কোনো বিকল্প নয়, বরং এটি একটি আবশ্যিক প্রয়োজন।

আনোয়ার-উল আলম বলেন, “ফিন্যান্সিয়াল লিটারেসি এখন আর শুধু সাধারণ হিসাবরক্ষণ নয়, বরং এটি নিরাপদ ডিজিটাল লেনদেন, ডেটা ট্র্যাকিং, ঝুঁকি বিশ্লেষণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করা।” তিনি আরও যোগ করেন যে, বিসিআই সবসময়ই শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি অভিযোজনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিসিআই-এর মহাসচিব ড. মো. হেলাল উদ্দিন বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বের ৬৩ শতাংশ প্রতিষ্ঠান আর্থিক খাতে এআই-এর ব্যবহার শুরু করেছে এবং আগামী তিন বছরের মধ্যে তা ৮৪ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

কর্মশালার কারিগরি সেশনগুলো পরিচালনা করেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম এবং সীমান্ত ব্যাংক পিএলসির ফিন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের প্রধান সঞ্জয় পাল। প্রথম সেশনে আর্থিক কার্যক্রমে এআই-এর নির্ভুল ব্যবহারের বাস্তব উদাহরণ এবং দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষেত্রে ডিজিটাল আর্থিক জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বিসিআই-এর বিভিন্ন সদস্য প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।