সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল গ্রামীণফোন ও পামপে

ঢাকা, ১৮ মে: স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে পামপে-এর সহযোগিতায় স্মার্টফোন কেনার অভিনব ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। ক্রেডিট কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার এ সুবিধা বাংলাদেশে ডিজিটাল বৈষম্য কমিয়ে সার্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহক-কেন্দ্রিক ভাবনা থেকেই এই উদ্যোগটি হাতে নেয়া হয়েছে যা সহজ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক। এর লক্ষ্য আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা, মানুষকে সংযুক্ত রাখা, ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো এবং দেশজুড়ে মানুষের ক্ষমতায়ন।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা দেশের সকল গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং নির্দিষ্ট পার্টনার আউটলেট থেকে টেকনো ও আইটেল স্মার্টফোনের জনপ্রিয় মডেলগুলো পছন্দানুযায়ী কিনতে পারবেন। স্কিমের আওতায় থাকছে অত্যন্ত সহজ ঋণ সুবিধা যেখানে ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১৫ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই স্মার্টফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে এমএফএস/ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং কিস্তি পরিশোধের সুরক্ষায় ক্রয়কৃত স্মার্টফোনগুলোতে স্মার্ট লকিং সিস্টেম যুক্ত করা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নিয়মিত রিমাইন্ডার দেওয়া হবে এবং কিস্তি বাকি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যা নিশ্চিত করবে নিরাপদ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “গ্রামীণফোন বিশ্বাস করে, ডিজিটাল সংযোগ সবার নাগালের মধ্যে থাকা উচিত। স্মার্টফোনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; পামপে’র সাথে এই পার্টনারশিপের মাধ্যমে এ বিষয়টি আবারো প্রতীয়মান হয়েছে। ক্রেডিট কার্ড ছাড়াই সহজ শর্তে মূল্য পরিশোধের সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা লাখো মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় আনছি, যা ডিজিটাল বৈষম্য কমিয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”