শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

৫ মে, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আমির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। [cite: 3]

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার হওয়ার জন্য বুনিয়াদী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আধুনিক এবং ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেকে গড়ে তোলার জন্য আনন্দ ও মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক এমটিওদেরকে উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।