শুক্রবার ১ মে, ২০২৬
সর্বশেষ:
রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন: এপ্রিলের ২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার ইসলামী ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি; বিতর্কিত সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি; ঋণ প্রবাহ নিয়ে এমডির উদ্বেগ সার্ক শক্তিশালী হলে দক্ষিণ এশিয়ার কৃষি আরও সমৃদ্ধ হবে: নজরুল ইসলাম খান<gwmw style="display:none;"></gwmw> বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের তাগিদ ব্যবসায়ী নেতাদের<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কঠোর বিএফআইইউ: শীর্ষ কর্মকর্তাদের নৈতিক অঙ্গীকারনামা বাধ্যতামূলক অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক নয়: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের দেড় মাসে হামের উপসর্গে ২২৭ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮ আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২২.৭৫ টাকায় স্থিতিশীল

যুক্তরাষ্ট্রে চলতি হিসাবের ঘাটতি কমে ৫ বছরের সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক, ইস্তাম্বুল : আমদানির তুলনায় রপ্তানি বৃদ্ধি এবং প্রাথমিক আয়ের ইতিবাচক ধারায় ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে। বুধবার ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস (বিইএ) প্রকাশিত তথ্যে দেখা যায়, এই ঘাটতি আগের প্রান্তিকের তুলনায় ২০.২ শতাংশ কমে ১৯০.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২১ সালের প্রথম প্রান্তিকের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে প্রায় ২১১ বিলিয়ন ডলার। তবে প্রকৃত তথ্য প্রত্যাশার চেয়েও অনেক ইতিবাচক ফল দেখিয়েছে। উল্লেখ্য, ওই বছরের তৃতীয় প্রান্তিকে সংশোধিত ঘাটতির পরিমাণ ছিল ২৩৯.১ বিলিয়ন ডলার।

বিইএ-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় এই ঘাটতির হার ৩.১ শতাংশ থেকে কমে ২.৪ শতাংশে নেমে এসেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মূলত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং প্রাথমিক আয় (Primary Income) ঘাটতি থেকে উদ্বৃত্তে রূপান্তরিত হওয়ার কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।

রপ্তানি ও আয়ের চিত্র: ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে পণ্য ও সেবা রপ্তানি এবং বিদেশ থেকে আসা আয়ের পরিমাণ ৩২.৪ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১.৩৩ ট্রিলিয়ন ডলারে। এর বিপরীতে পণ্য আমদানি এবং বিদেশিদের পাওনা পরিশোধের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার কমে ১.৫২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে।

বিনিয়োগ ও সম্পদ পরিস্থিতি: প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ প্রান্তিক শেষে যুক্তরাষ্ট্রের নিট আন্তর্জাতিক বিনিয়োগের অবস্থান ছিল নেতিবাচক ২৭.৫৪ ট্রিলিয়ন ডলার। এ সময় যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪২.৯৬ ট্রিলিয়ন ডলার এবং দায়ের পরিমাণ ৭০.৪৯ ট্রিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা মনে করছেন, চলতি হিসাবের এই ঘাটতি কমে আসা মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাণিজ্যে দেশটির সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।