শুক্রবার ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে

ঢাকা, ডিসেম্বর ১১ : ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পিঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  বাজার তদারকি কার্যক্রম।

আজ ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আজ দেশের ৩৫টি জেলায় অধিদপ্তরের ৪৫টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১০০টি প্রতিষ্ঠানকে ৫,১৮,৫০০ টাকা জরিমানা করা হয়।

বর্ণিত কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।