রবিবার ৩১ মে, ২০২৬
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত আইএমএফের সঙ্গে নতুন ৪০০-৪৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, বাতিল হচ্ছে চলমান তহবিল আগামী ২০২৬-২৭: বৈশ্বিক অস্থিরতা ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার পরামর্শ ৩১ ডিসেম্বরের মধ্যে মুনাফাসহ পূর্ণ টাকা ফেরত চান ৬ এনবিএফআইয়ের আমানতকারীরা; শুধু মূলধন ফেরতের প্রস্তাব প্রত্যাখ্যান অর্থনীতিতে গতি আনতে ও ২৫ লাখ কর্মসংস্থানের টার্গেটে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা আস্থা হারানো ইসলামী ব্যাংকের পুনরুদ্ধারের লড়াই এবং ওমর ফারুক খানের নেতৃত্বের গল্প আসন্ন বাজেটে পরোক্ষ করের ফাঁদ: অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির ৫ শতাংশ করার দাবি এনডিএফের<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশ সুনির্দিষ্ট রূপরেখা দিলে কার্যকর অংশীদারিত্বে এগিয়ে আসবে নিউজিল্যান্ড: বিজিএমইএ-এর সঙ্গে বৈঠকে হাইকমিশনার

বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া ঢাকায়

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় সফরকারীরা। দল আজ আসলেও তিন জন কর্মকর্তা গত পরশু দিন এসে অনুশীলন ভেন্যু ও আনুষাঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেছেন। 

অস্ট্রেলিয়ার দলটি থাইল্যান্ড হয়ে ঢাকায় এসেছে। আজ কোনো অনুশীলন নেই তাদের। আগামীকাল ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় এক সেশন অনুশীলন করে পরের দিন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে। কিংস অ্যারেনায় ৬ জুন সন্ধ্যায় ম্যাচ খেলে রাতেই রওনা হবে অস্ট্রেলিয়া। 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরুই হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। মেলবোর্নে বাংলাদেশ ৭ গোল হজম করেছিল। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামুলক ফুটবল খেলে স্কোরলাইন যথাসম্ভব ভদ্রস্থ রাখা। অস্ট্রেলিয়া ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বাদ পড়ে। 

অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়া মহাদেশের হয়েই খেলে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে দুই বার অস্ট্রেলিয়া গ্রুপে পড়ল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রুপে ছিল বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশে প্রথমবারের মতো ফুটবল খেলতে এসেছিল। ঐ সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলতে গড়িমসি করেছিল।