মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের তাগিদ ব্যবসায়ী নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং গুণগত বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন নীতি-নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংলাপে তারা এই তাগিদ দেন ।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে ‘বিনিয়োগ পরিবেশের উন্নয়ন: নতুন সরকারের অগ্রাধিকার এবং আসন্ন জাতীয় বাজেটের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে । অনুষ্ঠানে অস্ট্রেলীয় হাইকমিশন সহায়তা প্রদান করে

সংলাপে বক্তারা বলেন, নির্বাচনের পর নতুন সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার পূর্বাভাসযোগ্যতা, ব্যবসা করার সহজীকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি অত্যন্ত জরুরি । এসব বিষয় আসন্ন জাতীয় বাজেটেও প্রতিফলিত হওয়া উচিত বলে তারা মনে করেন

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান । তিনি বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বাংলাদেশের পক্ষে উচ্চমূল্যের শিল্প খাতে প্রবেশ করা কঠিন হবে

মূল প্রবন্ধ উপস্থাপনায় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ বেসরকারি খাতের প্রবৃদ্ধি উন্মোচন এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য সময়োপযোগী সংস্কারের ওপর জোর দেন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিএফও জিনিয়া হক বলেন, বিনিয়োগকারীরা গতি, স্বচ্ছতা এবং সমন্বয়কে অগ্রাধিকার দেন । টেকসই বিনিয়োগের জন্য নীতিসমূহকে ব্যক্তি-নির্ভর না হয়ে প্রতিষ্ঠান-নির্ভর হওয়ার আহ্বান জানান তিনি

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং নির্ভরযোগ্য রপ্তানি সুবিধার স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকেন । তিনি শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার ওপরও জোর দেন

এমসিসিআই-এর মহাসচিব ও সিইও ফারুক আহমেদ স্বাগত বক্তব্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ পরিবেশ উন্নত করার গুরুত্ব তুলে ধরেন । এছাড়া মারগুব কবির অ্যান্ড অ্যাসোসিয়েটসের হেড অব চেম্বার্স মারগুব কবির বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সেকেলে আইন সংস্কারের তাগিদ দেন

সংলাপটি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত সংস্কার এবং দীর্ঘমেয়াদী সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয় । অংশীজনরা এসব আলোচনাকে কার্যকর নীতিমালায় রূপান্তরের আহ্বান জানান ।