বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

বিনিময় হার স্থিতিশীল রাখতে দুদিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা : বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ দুই মাস পর বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আবারো ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২২.৭৫ টাকা দরে ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গতকাল বুধবার ১২২.৭০ টাকা দরে আরও ৭ কোটি (৭০ মিলিয়ন) ডলার কেনা হয়েছিল।

এই নিয়ে চলতি এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ১২ কোটি ডলার ক্রয় করল। ২০২১-২৬ অর্থবছরের এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৬১ বিলিয়ন (৫৬১ কোটি) ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, চলতি সপ্তাহের শুরুতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ডলার সর্বোচ্চ ১২২.৯০ টাকা দরে কেনা হয়। তবে নিলামের মাধ্যমে কিছুটা কম দামে (১২২.৭৫ টাকা) ডলার কিনে বাজারকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য হলো ডলারের বিনিময় হার ১২২.৭৫ টাকার আশেপাশে স্থিতিশীল রাখা।

বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ সন্তোষজনক। তারা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপ ডলারের দামের অযৌক্তিক বৃদ্ধি রোধ করবে, যা আমদানি ব্যয় নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি ব্যবস্থাপনায় সহায়ক হবে।

সম্প্রতি ইরানকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক উত্তজনার কারণে বাজারে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল এবং কিছু ব্যাংক চড়া দরে ডলার সংগ্রহ করছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং বিনিময় হার কিছুটা কমে আসবে।

আর্থিক বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের এই বাজার-ভিত্তিক হস্তক্ষেপকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি অস্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজারে ভারসাম্য রক্ষা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।