সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা : ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ-ইওএম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রতিনিধি দলের প্রধান টোমাস জেডেখভস্কি।

প্রতিনিধি দলে আরও ছিলেন প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইযাবস, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য লুকাস ম্যান্ডল, লোরান্ত ভিনচে, লেইরে পাখিন, শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েইরা, মার্টিন বিল্লে হারমান, ইনতা লাসে, রেজিনাল্ড সোয়েনেন, নিকোস সালিয়ারেলিস, ফিলিপে আলকোবিয়া দে মোরায়েস, বেঞ্জামিন ওপারমান, লিভিউ-আদ্রিয়ান নাতেয়া, টেসেল গিয়েলে, রিকার্দো চেলেরি, ফ্রেডেরিক শুমান এবং মারিনা গ্রাসের লাসিক।

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্ষালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।বাসস