সোমবার ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আর্থিক বরাদ্ধ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা

ঢাকা: পোশাক খাতের শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংকের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়েছে। এটি বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের একটি জরুরি পদক্ষেপ।

এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকটে থাকায় সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে রপ্তানিমূল্য প্রত্যাবসন হলেও অর্থ দিতে পারছিল না। ফলে কারখানাগুলো তাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না, যা শিল্পের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছিল।

এই অচলাবস্থা নিরসনের অনুরোধ নিয়ে গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং বিজিএমইএ’র পরিচালকবৃন্দ। এই বৈঠকের ফলস্বরূপ বাংলাদেশ ব্যাংক এই অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখিত ব্যাংকগুলো থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ অর্থ বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন