মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

নতুন নোটের সংকটে আবারও বাজারে ফিরছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা

নিজস্ব ফ্রতিবেদক, ঢাকা: বাজারে নগদ টাকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং নতুন নকশার নোট ছাপাতে ধীরগতির কারণে ভল্টে সিলগালা করে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোটগুলো আবারও বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এসব নোট পুনরায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটগুলো যেহেতু কখনও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ বা বাতিল (Demonetized) করা হয়নি, তাই এগুলো পুনরায় প্রচলনে কোনো আইনি বা নীতিগত বাধা নেই।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় প্রতীকের পরিবর্তনের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটগুলো ইস্যু করা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তখন বিভিন্ন ব্যাংকের ভল্টে থাকা এই ছবি সংবলিত নতুন ছাপা নোটগুলো সিলগালা করে রাখা হয়েছিল। একইসঙ্গে নতুন নকশার নোট চালুর উদ্যোগ নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তের ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে বলে সে সময়ই অর্থনীতিবিদ ও ব্যাংকারদের একটি অংশ আপত্তি তুলেছিলেন।

সম্প্রতি সাধারণ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়। বর্তমান সরকার মনে করছে, ইতোমধ্যে ছাপানো বিশাল অঙ্কের অর্থ দীর্ঘ সময় ভল্টে আটকে রাখা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত নয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বর্তমানে নয়টি স্তরের নতুন ডিজাইনের নোট ছাপানোর কাজ চলছে, তবে চাহিদার তুলনায় সরবরাহের গতি কিছুটা কম। যেহেতু আগের নোটগুলো নিষিদ্ধ করা হয়নি এবং বাজারে বর্তমানে নগদ টাকার প্রয়োজন রয়েছে, তাই আমরা ধাপে ধাপে পুরোনো ডিজাইনের নোটগুলো বাজারে ছাড়ছি।”