বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

দক্ষ জনবল তৈরিতে আন্তর্জাতিক সমন্বয় ও আধুনিক কারিকুলামে জোর লুৎফে সিদ্দিকীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) চলমান কার্যক্রম ও দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে এনএসডিএ কার্যালয় পরিদর্শন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) জনাব লুৎফে সিদ্দিকী। সোমবার (৫ জানুয়ারি) পরিদর্শন শেষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মান ও কারিকুলাম আধুনিকায়ন মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল শ্রমবাজারের সাথে তাল মেলাতে দক্ষতা উন্নয়নে যুগোপযোগী ও নিয়মিত হালনাগাদকৃত কারিকুলামের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “দেশের স্কিলস ইকোসিস্টেমকে শক্তিশালী করতে হলে কারিকুলাম আপডেটের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, জাপান, সিঙ্গাপুর এবং সৌদি আরবের মতো দেশগুলোতে দক্ষ জনবল সরবরাহের জন্য এখন থেকেই লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা নিরূপণে বেসরকারি সেক্টর ও ব্যবসায়িক সংগঠনসমূহকে সরাসরি সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রযুক্তি ও ট্র্যাকিং সিস্টেমের ওপর গুরুত্ব প্রধান অতিথি তাঁর বক্তব্যে ন্যাশনাল স্কিলস পোর্টালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ দেন। একইসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোথায় কর্মসংস্থানে যুক্ত হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর ‘ট্র্যাকিং সিস্টেম’ প্রণয়ন করার উদ্যোগ নিতে এনএসডিএ-কে নির্দেশনা প্রদান করেন।

এনএসডিএ-এর বর্তমান চিত্র ও পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি এনএসডিএ-এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উচ্চপর্যায়ের এই সহযোগিতা দক্ষতা উন্নয়ন খাতকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) জনাব মোঃ মাহমুদুল হোসাইন খান। এছাড়া এনএসডিএ-এর সদস্য, পরিচালক, পরামর্শক এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে জনাব লুৎফে সিদ্দিকী এনএসডিএ-এর বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।