বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ঢাকা-১১ আসনের ভোটারদের জন্য অনলাইন তথ্যসেবা চালু করলেন নাহিদ ইসলাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলাম ভোটারদের জন্য অনলাইন তথ্যসেবা চালু করেছেন।

ঢাকা-১১ আসনের ভোটাররা এখন ঘরে বসেই একটি ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ফর্ম পূরণ করলে জানতে পারবেন নিজের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও অবস্থান। 

নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, এতে নির্বাচন দিনের আগে থেকেই ভোটাররা সহজে প্রস্তুতি নিতে পারবেন এবং বিভ্রান্তি কমবে। 

পোস্টে বলা হয়, ওয়েবসাইটে পাওয়া যাবে একজন নাহিদ ইসলাম হয়ে উঠার পেছনের গল্পসমূহ, রাজনৈতিক জীবন এবং ঢাকা-১১ আসনের জনতার ইশতেহার।

ওয়েবসাইটটিতে ঢাকা-১১ আসনের ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের যোগাযোগ নম্বরও দেওয়া আছে। ফলে প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে। পাশাপাশি যাদের ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য রয়েছে কল সেন্টার সুবিধা। ফোন করেই ভোটকেন্দ্রসহ প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে।

ভোটার-সম্পর্কিত তথ্য ও সেবার জন্য ঢাকা-১১ আসনের ভোটারদের https://nahidfordhaka11.com/ ওয়েবসাইট ভিজিট এবং প্রয়োজনে হটলাইন নম্বর +৮৮০৯৬৪০১১৩৬২৪-এ যোগাযোগ করা যাবে।