মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:
৩ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল বৃষ্টির অজুহাতে ঢাকার বাজারে কাঁচামরিচের দাম হু হু করে বাড়ছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনে বিনিয়োগে জোর সরকারের: শামা ওবায়েদ এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সরবরাহ তলানিতে: গভীর হচ্ছে গ্যাস সংকট, বাসাবাড়িতে হাহাকার অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটিপতি হিসাব বেড়েছে ৭ হাজার: বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিভাগীয় মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল আইডিইএ‘রমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, এপ্রিল ৩০: যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর মধ্যে আজ (৩০ এপ্রিল ২০২৫) বুধবার এক সমঝোতা স্মারক সই হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্টারন্যাশনাল আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং  (Leena Rikkila Tamang) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাছিমা খাতুন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মতূর্জা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল আইডিইএ যৌথভাবে কাজ করবে। এছাড়া, এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ততাকে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়া ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল আইডিয়া একটি আন্তঃসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে।