বুধবার ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : বেপজাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনার লক্ষ্যে ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ স্থাপন করা হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনে নির্মিত এই ওয়েব্রিজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এই ওয়েব্রিজগুলোর মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহনের পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও ডিজিটাল উপায়ে তথ্য সংরক্ষণ করা যাবে। এর ফলে পণ্য পরিবহন ও সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ওয়েব্রিজ স্থাপনের ফলে বন্ডেড সুবিধার আওতায় আমদানিকৃত কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। একই সাথে পণ্যের তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণের মাধ্যমে শৃঙ্খলার পাশাপাশি সরকারি রাজস্ব সুরক্ষায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

বেপজা সূত্রে জানা গেছে, ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, আদমজী, কুমিল্লা ও কর্ণফুলী ইপিজেডেও একই ধরনের আধুনিক ওয়েব্রিজ বসানো হচ্ছে। ভবিষ্যতে বেপজাধীন সকল ইপিজেডে এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মহসীন হাসান, কাস্টমসের সহকারী কমিশনার এবং ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।