শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ:
‘লকড অ্যান্ড লোড’ থেকে আকস্মিক বিরতি: ইরান ইস্যুতে ট্রাম্পের রণকৌশল বদলের নেপথ্যে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না : তারেক রহমান অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে পারবে : বদিউল আলম মজুমদার প্রতিযোগিতামূলক বাজারেও ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৮ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে জুলাই যোদ্ধাদের ‘রাজনৈতিক প্রতিরোধ’ সংক্রান্ত সব কর্মকাণ্ডে পূর্ণ ‘দায়মুক্তি’ গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারিক রহমান ব্যাংকিং খাতে তারল্য স্বাভাবিক রাখতে ৯ হাজার কোটি টাকা সরবরাহ করলো বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা ২ বছর কোনো মুনাফা পাবেন না: গভর্নর

গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন রূপ দিতে নতুন ইকোসিস্টেম উন্মোচন করেছে গ্রামীণফোন ওয়ান’

ঢাকা, জুলাই ১০: গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ’গ্রামীণফোন ওয়ান’ নামের অভিনব  এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন, যা দুর্দান্ত সব উদ্ভাবনের মাধ্যমে টেলিযোগাযোগ সেবাকে গ্রাহকের কাছে নতুনভাবে উপস্থাপন করবে। রূপান্তরকারী সংযোগের ক্ষেত্রে এই উদ্যোগ এক নতুন যুগের সূচনা করবে। কোম্পানির অগ্রগামী চিন্তা-ধারাকে তুলে ধরতে একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘গ্রামীণফোন ওয়ান’। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে গ্রাহকদের চাহিদা প্রতিনিয়ত বদলে যাচ্ছে; সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে সংযোগের বাইরেও নতুন নতুন উদ্ভাবনকে হাজির করবে এই প্ল্যাটফর্ম। 

টেলিকম অপারেটর থেকে ভবিষ্যমুখী টেলকো-টেক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে গ্রামীণফোন; এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি সেই অগ্রযাত্রারই স্মারক। আজ ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিকসহ প্রতিষ্ঠানটির মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

গ্রামীণফোন ওয়ান’র মূল আকর্ষণ ছিল এর ডেডিকেটেড লঞ্চপ্যাড। এর মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন ও সেবা চালু করছে কোম্পানিটি। এগুলোর মধ্যে রয়েছে ‘জিপি শিল্ড’ যা ম্যালওয়্যারের মতো অনলাইন ঝুঁকি মোকাবেলায় ডিজিটাল গেটওয়ে সুরক্ষা হিসেবে কাজ করবে, দেশে প্রথমবারের মতো চালু হওয়া অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+; যার মাধ্যমে চরকি, হইচইসহ আরো নয়টি প্ল্যাটফর্মের সব ওটিটি কন্টেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া চালু হয়েছে পাঁচ হাজারের বেশি অনলাইন গেমসহ গেমিং প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটর ’ওয়ান গেমস’। পাশাপাশি নেটওয়ার্ক, জিপিএফআই (ওয়্যারলেস হোম ব্রডব্যান্ড) ও আলো (আইওটি সলিউশন)-এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে কোম্পানিটি।  

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, পার্টনার ও গণমাধ্যম প্রতিনিধিদের জন্য রাখা হয়েছিল ইন্টারঅ্যাক্টিভ প্রোডাক্ট শো-কেস জোন। সেখানে প্রথমবারের মত গ্রামীণফোনের নতুন অফারগুলোর সরাসরি অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেয়েছেন তারা। এক্সপেরিয়েন্স সেন্টারে গ্রাহকদের চাহিদা পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সহযোগে তৈরি গ্রামীণফোনের ভবিষ্যৎমুখী পণ্য ও সেবাগুলো দেখানো হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে ‘গ্রামীণফোন ওয়ান’ একটি বড় পদক্ষেপ যা একই প্ল্যাটফর্মের আওতায় নানামুখী সেবা নিয়ে এসেছে। একটি স্মার্ট ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে মৌলিক বিষয় হচ্ছে ডিজিটাল সুরক্ষা। এক্ষেত্রে ‘জিপি শিল্ড’র উদ্বোধন একটি প্রশংসাযোগ্য পদক্ষেপ যা সুরক্ষিত ও দায়িত্বশীল সংযোগ নিশ্চিত করবে। ডিজিটাল অ্যকসেসের আওতা বাড়াতে এবং সামগ্রিক গ্রাহক সন্তুস্টির অগ্রগতিতে কার্যকর সেবাসমন্বিত প্ল্যাটফর্ম ও পরিকল্পিত পার্টনারশিপ আবশ্যক। বিনোদন ও নেটওয়ার্ক অপটিমাইজেশনের জন্য গ্রামীণফোনের নেয়া পদক্ষেপগুলোও প্রশংসাযোগ্যএগুলো মানসম্মত সেবানিরাপত্তা ও উদ্ভাবনে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির প্রতিফলন যা আমাদের ডিজিটাল ভবিষ্যতকে এগিয়ে নিতে সহায়ক।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেনবাংলাদেশের তরুণদের সীমাহীন সম্ভাবনায় গ্রামীণফোনের দৃঢ় আস্থা রয়েছে। ইতোমধ্যে একাগ্রতা ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে নিজেদের ভবিষ্যত গড়ে তুলছেন অসংখ্য ক্রিয়েটরগেমারফ্রিল্যান্সার ও ড্রিমাররা। গ্রামীণ আবহ থেকে শুরু করে বৈশ্বিক প্ল্যাটফর্ম – সবক্ষেত্রে ক্যারিয়ার গড়ছেনবিশ্ব জয় করছেন এবং এগিয়ে যাওয়ার ধারণাকে বদলে দিচ্ছেন তারা। ’গ্রামীণফোন ওয়ান’ তাদের জন্যই তৈরি করা হয়েছেএটি এমন এক শক্তিশালী ইকোসিস্টেম যা দ্রুতনিরাপদ ও ক্ষমতায়নে সহায়ক সংযোগ নিশ্চিত করবেযেটি হবে তাদের স্বপ্ন পূরণের পথে বিকল্পহীন সহযাত্রী। এটি শুধু প্রযুক্তির বিষয় নয়এটি পরবর্তী প্রজন্মের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যা তাদের আরো এগিয়ে নেবে।”অনুষ্ঠানে ব্যবসা জগতের শীর্ষ ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।