বুধবার ২৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহে ১৮.১% প্রবৃদ্ধি, সংগ্রহ ৩৪.৮৪ বিলিয়ন ডলার; রিজার্ভ ৩৫.৭৪ বিলিয়ন ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গ্রাহক ফোরাম’-এর বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত: গবেষণা ও ভবিষ্যতের কম্পিউটিং নিয়ে আলোকপাত ৯ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম ২২ জুন, লক্ষ্য ৫,৬০০ কোটি টাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

খালেদা জিয়া আপসহীন না হলে দেশ আগেই ‘ভারতের দখলে’ যেতে পারতো: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারতো’। তার দৃঢ়তার কারণেই এটা সম্ভব হয়নি বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “আমি উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। উনার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তার অনেক আগেই যেতে পারতো। উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি।”

ডা. তাহের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে আরও বলেন, “তিনি কোনো দলের নেত্রী নন, সমগ্র মানুষের নেত্রী।” জামায়াতের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের বিষয়ে জামায়াতের এই নেতা মন্তব্য করেন, বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্যের প্রয়োজন।

ডা. তাহের দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন আরও অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।”

নিজের চিকিৎসা প্রসঙ্গে ডা. তাহের বলেন, তার হার্টে একটি ব্লক ছিল। কুমিল্লায় একটি প্রোগ্রাম শেষে ব্যথা অনুভব করায় তিনি ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে কর্তৃপক্ষ আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে তার চিকিৎসা করেছেন।

তিনি জানান, “আমার ব্লকটা পাথরের মতো শক্ত ছিল। এজন্য চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হয়েছিলেন। তাদের কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও আমি এখানেই চিকিৎসার কথা বলি। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে চিকিৎসা করেছেন। আমি এখন সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।”