বুধবার ১৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে টেলিনর সিইও-র সাক্ষাৎ জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: ৩ মাস সরকারি তেল নেবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন ২৫-৩০ শতাংশ হ্রাস; বিজিএমইএ’র জরুরি হস্তক্ষেপ দাবি<gwmw style="display:none;"></gwmw> মানি মার্কেটে লেনদেন-ভিত্তিক রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন আইন দুর্নীতির সহায়ক ও লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হুসাইনের দায়িত্ব গ্রহণ

কাজীনাবিলওতারপরিবারেরজমি, বাড়িওবিনিয়োগবাজেয়াপ্তকরারনির্দেশ

ঢাকা, এপ্রিল ২৪: যশোর-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য এবং জেমকন গ্রুপের অন্যতম মালিক কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা মোট ৩৬২.৪৩ একর জমি, ঢাকার সাতটি ফ্ল্যাট এবং জমি সহ বেশ কয়েকটি বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও, তার ভাই কাজী আনিস আহমেদের যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি কোম্পানির বিপুল পরিমাণ বিনিয়োগও জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম এই সম্পত্তি জব্দ ও বিনিয়োগ জব্দের জন্য আদালতে আবেদন করেছিলেন।

বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে কাজী নাবিল আহমেদের নামে রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৩৪.৬৩ একর, বোদা উপজেলায় ২৫.৫৫ একর, পঞ্চগড় সদরে ১০.০৮ একর, খুলনায় ২৪৬ একর, রুপসায় ২৬.৫১ একর জমি এবং ঢাকার ধানমন্ডিতে ১১ শতক জমির উপর নির্মিত ছয়তলা ভবনের এক-তৃতীয়াংশ, মোহাম্মদপুরে দুটি প্লট ও গুলশানে একটি ফ্ল্যাট।

এছাড়াও, কাজী নাবিলের পিতা মৃত কাজী শাহেদ আহমেদের বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডিতে ১৬.৫০ শতাংশ জমির উপর নির্মিত ছয়তলা ভবন ও যশোরে জমি সহ একটি দোতলা বাড়ি। যশোরের কাজীপাড়ায় ১৫.৯৮ একর জমি এবং কক্সবাজারের টেকনাফে ২.২৪ একর জমিও বাজেয়াপ্ত করা হয়েছে।

কাজী নাবিলের মাতা আমিনা আহমেদের নামে বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ধানমন্ডির তিনটি ফ্ল্যাট ও কক্সবাজারের সেন্টমার্টিনে ১.৪৪ একর জমি। একইসাথে, কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের নামে ধানমন্ডিতে ১১ শতক জমির উপর নির্মিত ছয়তলা বাড়ির এক-তৃতীয়াংশ ও গুলশানের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

কাজী নাবিলের আরেক ভাই কাজী ইনামের নামে ধানমন্ডিতে ১১ শতক জমির উপর নির্মিত ছয়তলা ভবনের এক-তৃতীয়াংশ এবং ধানমন্ডি ও গুলশানে অবস্থিত আরও দুটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, একই আদালত যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত কাজী আনিস আহমেদের ৬১ লাখ ৩৯ হাজার ৩১ মার্কিন ডলার মূল্যের শেয়ার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা) অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

জানা গেছে, কাজী নাবিল আহমেদের এই অর্থ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান AGNETA LLC-তে বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমতি নেননি।

এর আগে, গত ১৩ মার্চ কাজী নাবিল আহমেদ, তার পিতা মৃত কাজী শাহেদ আহমেদ, মাতা আমিনা আহমেদ, দুই ভাই কাজী আনিস আহমেদ, কাজী ইনাম এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩৬টি কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব শেয়ারের অভিহিত মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

তারও আগে, গত ২৬ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত।