শুক্রবার ২৬ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা: মালিকানা হারালেন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

একীভূত হওয়া পাঁচটি বেসরকারি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর ওপর পূর্ববর্তী মালিক বা উদ্যোক্তাদের আনুষ্ঠানিক কর্তৃত্বের অবসান ঘটলো।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি বাধা দূর ও সম্পদ হস্তান্তর

মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট ও লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা রইলো না।”

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির এই পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে।

যে পাঁচটি ব্যাংকের শেয়ারমূল্য শূন্য হলো:

১. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

২. গ্লোবাল ইসলামী ব্যাংক

৩. ইউনিয়ন ব্যাংক

৪. এক্সিম ব্যাংক

৫. সোশ্যাল ইসলামী ব্যাংক

পটভূমি ও সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর কার্যক্রম শুরু হওয়ার পরই বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে ব্যাংকগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ারমূল্য শূন্য হলেও পুঁজিবাজারে থাকা সাধারণ বিনিয়োগকারীদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় আগে জানিয়েছিল যে, পুঁজিবাজারে বিনিয়োগকারী সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনায় রেখেছে।