ঢাকা, ১৩ জুলাই (বিডইকোনমি নিউজ) — ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘য়াহ সুপারভাইজরি কমিটির এক সভা আজ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
শরী‘য়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া এ সভায় সভাপতিত্ব করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং ড. মো. নুুরুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেনও অংশ নেন।