বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালুর সময়সীমা জুন পর্যন্ত নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে আগামী জুনের মধ্যে দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় গভর্নর এই নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব সুশাসনের পথে একটি বড় বাধা হিসেবে কাজ করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ব্যাংকিং কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

খেলাপি ঋণ (এনপিএল) প্রসঙ্গে গভর্নর ব্যাংকগুলোকে কোনো প্রকল্প অনুমোদনের আগে কঠোর যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। এছাড়া খেলাপি ঋণের বোঝা কমাতে ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ‘বাংলা কিউআর’ হলো একটি জাতীয়ভাবে স্বীকৃত ও কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত কিউআর-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা কোনো কার্ড বা নগদ অর্থ স্পর্শ না করেই স্মার্টফোনের নিজস্ব ব্যাংক অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিম্ন থেকে উচ্চ আয়ের সব শ্রেণির গ্রাহকের কথা মাথায় রেখে এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। এটি ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট এবং মুদি দোকানসহ সব ধরনের বিক্রেতার জন্য উন্মুক্ত।

যেসব ব্যাংক ইতিমধ্যে তাদের মোবাইল অ্যাপে ‘বাংলা কিউআর’ যুক্ত করেছে এবং ভিসার (Visa) স্বীকৃতি পেয়েছে, সেসব ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা উপভোগ করতে পারছেন।

ব্যবসায়ীদের জন্য এই পদ্ধতির অন্যতম প্রধান সুবিধা হলো, এর জন্য বাড়তি কোনো মেশিন বা হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই দোকানদার মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পেয়ে যান। এছাড়া একটি ডেডিকেটেড মার্চেন্ট অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা দৈনিক লেনদেনের হিসাব রাখা ছাড়াও ডিজিটাল হালখাতা, সেবা বিক্রয় ট্র্যাকিং এবং পাইকারদের পেমেন্ট ম্যানেজমেন্টের মতো সুবিধা পাবেন।