বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

রপ্তানি ভর্তুকি অডিটের জন্য ৭টি সিএমএ ফার্মকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রপ্তানি ভর্তুকি এবং নগদ সহায়তার আবেদনপত্র অডিট বা নিরীক্ষা করার জন্য অনুমোদিত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এই অডিট সংক্রান্ত যোগ্যতা ও বিধিমালা বিস্তারিত জানিয়ে সকল অনুমোদিত ডিলারদের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, এই অডিট কার্যক্রমের জন্য সাতটি সিএমএ ফার্মকে যোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফার্মগুলো হলো:

  • এ. হান্নান অ্যান্ড কোং (A. Hannan & Co.)
  • হোসেন অ্যান্ড কোং (Hossain & Co.)
  • মজিবুর রহমান অ্যান্ড কোং (Mujibur Rahman & Co.)
  • পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস (Podder & Associates)
  • সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং (Safe-Q Associates & Co.)
  • সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস (Saifur Enayet & Associates)
  • এসএএম অ্যান্ড অ্যাসোসিয়েটস (SAM & Associates)

কেন্দ্রীয় ব্যাংক শর্ত দিয়েছে যে, কোনো একটি সিএমএ ফার্ম একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ তিনটি ব্যাংকের অডিট কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এই নতুন নির্দেশনাটি মূলত ২০২৩ সালের ৩ ডিসেম্বরে জারি করা ‘এফই সার্কুলার নম্বর ২০’-এর পরিপূরক হিসেবে কাজ করবে, যা রপ্তানি প্রণোদনা অডিটের জন্য সিএমএ ফার্ম নিয়োগের প্রধান কাঠামো হিসেবে বহাল থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা সংক্রান্ত অন্যান্য সকল বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক সকল অনুমোদিত ডিলারকে এই নতুন নির্দেশনার বিষয়টি তাদের সংশ্লিষ্ট মক্কেল বা গ্রাহকদের অবহিত করার নির্দেশ দিয়েছে।