বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

বাংলাদেশ মিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঢাকা, (বাসস): পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আজ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।

আজ এখানে পাওয়া এক বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিদর্শনকালে দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করা সদ্যপ্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।