সোমবার ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw> গ্রাম থেকে শহর—প্রতিটি মানুষের কাছে উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা পৌঁছে দেওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

৯০ শতাংশ অক্ষত থাকলে ছেঁড়া নোটের পূর্ণ মূল্য দেবে ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ক্ষতিগ্রস্ত, ছেঁড়া কিংবা ত্রুটিপূর্ণ ব্যাংক নোট বিনিময়ের ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ যদি অক্ষত থাকে, তবে গ্রাহক ওই নোটের বিনিময়ে সমপরিমাণ বা পূর্ণ মূল্য (Full face value) ফেরত পাবেন।

জনসাধারণের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নোট বিনিময় সেবা বন্ধ করে এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিটি শাখায় এই সেবা প্রদান বাধ্যতামূলক করেছে। এখন থেকে দেশের যেকোনো ব্যাংকের যেকোনো শাখা থেকেই গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

নীতিমালার মূল বিষয়সমূহ:

  • তাতক্ষণিক বিনিময়: যদি নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকে, তবে যেকোনো ব্যাংক শাখা থেকে গ্রাহক তৎক্ষণাৎ ওই নোটের পূর্ণ বিনিময় মূল্য পাবেন।
  • আবেদন প্রক্রিয়া: যদি নোটের ৯০ শতাংশ বা তার কম অংশ অক্ষত থাকে, তবে তাৎক্ষণিক টাকা পাওয়া যাবে না। সেক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আবেদনটি যাচাই-বাছাই করে সর্বোচ্চ ৮ সপ্তাহের মধ্যে রিফান্ডের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
  • পোড়া নোট: বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি কোনো পোড়া নোট গ্রহণ করতে পারবে না। পোড়া নোটের বিনিময়ে অর্থ পেতে গ্রাহককে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য সরাসরি বাংলাদেশ ব্যাংকের যেকোনো কার্যালয়ে আবেদন করতে হবে।
  • অত্যধিক ময়লা নোট: নোট যদি অত্যধিক ময়লা বা ব্যবহার অনুপযোগী হয়, তবে সেটিকে ‘ক্লেমেবল’ (Claimable) হিসেবে গণ্য করা হবে এবং আবেদনের মাধ্যমে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে।

ব্যাংকগুলোর জন্য নির্দেশনা:

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়েছে যে, সব ব্যাংকের প্রতিটি শাখায় ছেঁড়া বা ত্রুটিপূর্ণ নোট গ্রহণ এবং বিনিময় সেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রতিটি শাখায় দৃশ্যমান স্থানে বিজ্ঞপ্তি প্রদর্শন করতে হবে যেখানে লেখা থাকবে— “এখানে ছেঁড়া/ত্রুটিপূর্ণ এবং দাবিযোগ্য নোট বিনিময়ের সেবা প্রদান করা হয়।”

শাস্তিমূলক ব্যবস্থা:

যদি কোনো ব্যাংক শাখা এই সেবা দিতে অস্বীকৃতি জানায় বা গড়িমসি করে, তবে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

প্রতারণা রোধে সতর্কতা:

নতুন নির্দেশনায় জালিয়াতি বা প্রতারণা রোধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদি কোনো গ্রাহক জাল নোট কিংবা একাধিক নোটের অংশ জোড়া দিয়ে তৈরি করা নোট বিনিময়ের চেষ্টা করেন, তবে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।