বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

আরটিজিএস লেনদেনের সময়সূচি পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাংলাদেশ ব্যাংক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে। তাৎক্ষণিক ও নিরাপদ আন্তঃব্যাংক পেমেন্ট ব্যবস্থা হিসেবে ব্যবহৃত এই সেবার নতুন সময়সূচি আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে জানানো হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিটি কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন সম্পন্ন হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বৈদেশিক মুদ্রার লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন কেবল অনলাইন প্ল্যাটফর্মে—ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও করপোরেট সল্যুশনের মাধ্যমে—সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকসেবা উন্নয়ন ও ব্যাংকিং কার্যক্রমকে আরও দ্রুত ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এই সময়সূচি হালনাগাদ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরটিজিএস একটি তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে বড় অঙ্কের লেনদেন দ্রুত, নিরাপদ ও নির্ভুলভাবে সম্পন্ন হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিষ্ঠানগুলো দৈনন্দিন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের জন্য এ সেবার ওপর নির্ভরশীল।