বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ইসলামী ব্যাংক পেলো ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক ২০২৫’ পুরস্কার

বিডিইকোনমি ডেস্ক: ইসলামী ব্যাংক পেলো ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক ২০২৫’ পুরস্কার ।যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিট’-এ প্রদান করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ড. মোহামেদ ওয়াহিদ হাসান ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম-এর হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় কেমব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স-এর মহাপরিচালক প্রফেসর ড. হুমায়ুন দারও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সম্মেলনের উদ্বোধন করেন। এছাড়া, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ বিন হামিদি, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

GIFA Award বিশ্বজুড়ে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স শিল্পে একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত। এটি প্রতি বছর বিশ্বব্যাপী বিশিষ্ট সংস্থা এবং ব্যক্তিদের তাদের অবদানের জন্য প্রদান করা হয়।