সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

কুঁড়ার তেল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল এনবিআর

ঢাকা: দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চালের কুঁড়ার তেল (রাইস ব্র্যান অয়েল) রপ্তানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি (আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান সই করেছেন।

এর আগে গত জুলাই মাসে কুঁড়ার তেলে আরোপিত ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকেই বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশন রপ্তানিতে শুল্ক আরোপের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতেই এনবিআর এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো প্রতিষ্ঠান পরিশোধিত বা অপরিশোধিত যেকোনো ধরনের কুঁড়ার তেল রপ্তানি করতে চাইলে পণ্যের মূল্যের উপর ২০ শতাংশ শুল্ক দিতে হবে।

বর্তমানে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২২ থেকে ২৩ লাখ টন, যার প্রায় ৯০ শতাংশ পূরণ করা হয় আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেল পরিশোধন করে। বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে মোট ২১টি রাইস ব্র্যান অয়েল মিল রয়েছে, যেগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ ৫৩ হাজার টন। এক দশক ধরে বাংলাদেশে এই তেলের উৎপাদন ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে পাবনার রশিদ অয়েল মিলস লিমিটেড ‘হোয়াইট গোল্ড’ ব্র্যান্ড নামে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এই শিল্পে যুক্ত হয়।