বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি

ঢাকা : দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের হাই-স্পিড ও লো-লেটেন্সি স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদিত রিসেলার হলো রবি আজিয়াটা পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি স্টারলিংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংকের সেবা আনার পরিকল্পনা করেছে রবি; যা স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সুবিধা দেবে। ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমকে সমর্থন করার পাশাপাশি সারা দেশে ডিজিটাল বিভাজন কমাতেও এটি ভূমিকা রাখবে।

রবি তার এন্টারপ্রাইজ সেলস চ্যানেল এবং অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব সেবা প্রদান করবে। এছাড়া গ্রামীণ এলাকায় সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন,“বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণের ক্ষেত্রে এটি একটি রূপান্তরমূলক পদক্ষেপ। প্রান্তিক অঞ্চলে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট আনার মাধ্যমে স্থানীয় জনগণকে অপরিহার্য ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে রবি; যা অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও টেকসই অগ্রগতিকে বেগবান করবে।”

উদ্যোগটির মূল লক্ষ্য হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দেশের প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া—বিশেষত সেইসব অঞ্চলে যেখানে প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত।