মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

যাত্রীর মালামাল হারানোর অভিযোগে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ

ঢাকা, ১৯ আগস্ট : গত ১৪ আগস্ট ইউএস-বাংলা এয়ারলাইন্সের আগমনী ফ্লাইট (BS-350) এর যাত্রী মোঃ সোহাগ সকাল ৫:২০ ঘটিকায় আবুধাবি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন।

আনুমানিক ০৯:১৫ ঘটিকার সময় উক্ত যাত্রীকে আন্তর্জাতিক আগমনী টার্মিনালের ক্যানোপি-১ এলাকায় তার লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগসহ কান্নারত অবস্থায় পাওয়া যায়। যাত্রী দাবি করেন, তার লাগেজ থেকে একটি পাওয়ার ব্যাংক, চার্জার, একটি স্বর্ণের চেইন এবং একজোড়া কানের দুল চুরি হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো মালামাল হারায়নি/চুরি যায়নি। যাত্রীর ব্যাগে (কাগজের কার্টন) থাকা পাওয়ার ব্যাংক আবুধাবি বিমানবন্দরে সিকিউরিটি আইটেম হিসেবে অপসারণ করে টেপ দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। অন্যান্য আইটেমের বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমানে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র চেকইন লাগেজে বহন নিরুৎসাহিত করা হয় কিন্তু একান্তই আনতে হলে বিষয়টি অবশ্যই এয়ার লাইনস কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কিন্তু উক্ত যাত্রী এয়ার লাইনস কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া তার চেকইন লাগেজে স্বর্ণের অলংকার নিয়ে আসেন, যা নিয়ম বহির্ভূত।

পরবর্তীতে ঘটনাটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে, ম্যাজিস্ট্রেট মহোদয় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে যাত্রীর লিখিত অভিযোগ গ্রহণ করে তা মেইল আকারে এয়ারলাইন্সের আবুধাবি অফিসে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউ এস বাংলা এয়ারলাইনস সম্পূর্ণ ঘটনা উল্লেখ করে আবুধাবি বিমানবন্দরে একটি মেইল প্রেরন করেন যার উত্তর এখনও অপেক্ষমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা, সেবার মান এবং অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।