শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

মেঘনা অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ২৩ জুন : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অধীনস্থ মেঘনা ইকোনমিক জোন লি. (এমইজেডএল) শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ জুন) ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআরইবি’র সচিব দিলরূবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআই’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান, এমজিআই’র ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কন্সালটেন্ট ইঞ্জিনিয়ার মো. শরফুদ্দিন হোসেন (প্রাক্তন প্রধান প্রকৌশলী, পিজিসিবি), ডেপুটি অ্যাডভাইজার এ.কে.এম. মনোয়ার হোসেন আখন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে মেঘনা ইকোনমিক জোনের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত হবে, যা শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।