বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

বাংলাদেশে সামাজিক উন্নয়নে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইতিবাচক প্রভাব

ঢাকা, ১৮ মে : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ টেকসই উন্নয়নে তাদের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখছে । প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বীতা বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করে সামাজিক উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে । দুই দশকের বেশি সময় ধরে ব্যাংকটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে । গত পাঁচ বছরে, দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, তাদের লক্ষ্য শুধু ব্যাংকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক মিলিয়ন মানুষের জীবন উন্নয়নে কাজ করা । এই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ম্যানগ্রোভ রোপণ, কৃষিতে উদ্ভাবনী অর্থায়ন, প্রত্যন্ত অঞ্চলে চোখের যত্ন নিশ্চিত করা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা

২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে যশোর, হাওর অঞ্চল, মৌমাছি পালন কেন্দ্র, গাজীপুর এবং চরাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প । এসব প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌচাষিদের আর্থিক উন্নতি, এবং যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড, কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড ও মার্কেটিং, বিটপি দাস চৌধুরী বলেন, তাদের অংশীদার ও স্থানীয় জনগণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পেছনে চালিকা শক্তি এবং তাদের সাথে কাজ করতে পেরে তারা আনন্দিত । তিনি আরো বলেন, এ বছরের প্রতিটি সাফল্য শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ক্ষেত্রে এটি আশা, আত্মমর্যাদা ও টিকে থাকার অনুপ্রেরণা তৈরি করেছে

এসব কার্যক্রম বাংলাদেশের টেকসই উন্নয়নে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৃহত্তর কৌশলের অংশ । ‘হেয়ার ফর গুড’ প্রতিশ্রুতির মাধ্যমে ব্যাংকটি ১২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত । এই দীর্ঘমেয়াদী অঙ্গীকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তাদের অবিচল প্রতিশ্রুতি প্রমাণ করে ।