শনিবার ১৩ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৮ জানুয়ারি (ইউএনবি)- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্কফোর্স কমিটির সভা ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া।

সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে মোঃ মাসুদুর রহমান শাহ এবং মোঃ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন।

মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লক্ষ্য হলো ব্যাংকের প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করা। তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার এবং তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আমানত বৃদ্ধি, খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার জোরদার এবং শরীয়াহ নীতি সম্পূর্ণভাবে মেনে চলার নির্দেশ দেন।