মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম ব্যস্ত পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বিশেষ অফারে বাজারে এলো নতুন স্মার্টফোন<gwmw style="display:none;"></gwmw> ডিজিটাল জালিয়াতি রোধ ও সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ হয়রানি বন্ধ ও কমিশন পুনর্নির্ধারণের দাবিতে ১৫-১৬ অক্টোবর এলপিজি পরিবেশকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের লংটেং গার্মেন্টস<gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা বাংলাদেশে যাত্রা শুরু করল টেটনের এআই নির্ভর বহনযোগ্য ‘মাই ইসিজি’ যন্ত্র

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ (বিডিইকোনমি): জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল সশস্ত্র বাহিনীর একক পরিধির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে এর জন্য বহুমাত্রিক কৌশল অবলম্বনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম. শামছুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর ২০২৬) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইউথ অ্যাসপেক্টস অন সিকিউরিটি: শেপিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শামছুল ইসলাম বলেন, আধুনিক জাতীয় নিরাপত্তা মূলত তিনটি মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রথম ভিত্তিটি হলো সশস্ত্র বাহিনী এবং তাদের সক্ষমতা, যার মধ্যে রয়েছে বাহিনীর সদস্য, পরিবারগুলোর কল্যাণ এবং পারষ্পরিক সখ্য। দ্বিতীয় ভিত্তি হলো জনগণের ইচ্ছাশক্তি, যেকোনো সংকট মোকাবিলার মানসিকতা ও সক্ষমতা এবং সামাজিক সংহতি। আর তৃতীয় ভিত্তি হিসেবে অর্থনীতি, কূটনীতি, সাইবার নিরাপত্তা, রাজনীতি, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় চেতনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো একটি দেশের ভূ-রাজনৈতিক ও জাতীয় চাহিদা পূরণে প্রচলিত সামরিক শক্তিতে সক্ষমতা অর্জন, কৌশলগত জোট গঠন এবং বৈশ্বিক সক্ষমতার সঙ্গে তাল মেলানোর বিকল্প নেই।

সেমিনারে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. সৈয়দ মহবুল হক বাংলাদেশের ইতিহাস ও বিনির্মাণে তরুণ প্রজন্মের অবদানের কথা স্মরণ করেন এবং সবকিছুর ঊর্ধ্বে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

এসআইসিএমআইসি (SICMICE) প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটি এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (সিআইসিএমআইসি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এই অংশীদারিত্বের আওতায় দেশের তরুণ সমাজ ও পেশাজীবীদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতায় গড়ে তুলতে কাজ চলছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালস খাতের উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী ও শিক্ষার্থী উন্নত প্রশিক্ষণ লাভ করছেন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম

ঢাকা, ১২ অক্টোবর (বিডিইকোনমি): জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল সশস্ত্র বাহিনীর একক পরিধির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে এর জন্য বহুমাত্রিক কৌশল অবলম্বনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম. শামছুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর ২০২৬) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইউথ অ্যাসপেক্টস অন সিকিউরিটি: শেপিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।