মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম ব্যস্ত পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বিশেষ অফারে বাজারে এলো নতুন স্মার্টফোন<gwmw style="display:none;"></gwmw> ডিজিটাল জালিয়াতি রোধ ও সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ হয়রানি বন্ধ ও কমিশন পুনর্নির্ধারণের দাবিতে ১৫-১৬ অক্টোবর এলপিজি পরিবেশকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের লংটেং গার্মেন্টস<gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা বাংলাদেশে যাত্রা শুরু করল টেটনের এআই নির্ভর বহনযোগ্য ‘মাই ইসিজি’ যন্ত্র

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

ঢাকা, ১২ অক্টোবর (বিডিইকোনমি): নিজেদের কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য জীবন ও চিকিৎসা বীমা সুবিধা নিশ্চিত করতে শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড.

এই চুক্তির আওতায় উল্কাসেমির কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট এবং মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা লাভ করবেন। এর ফলে কর্মীরা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং জীবনের যেকোনো অনিশ্চিত ঘটনায় সৃষ্ট আর্থিক ঝুঁকি সহজে মোকাবিলা করতে পারবেন।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে উল্কাসেমি তাদের বীমা অংশীদার হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। উল্লেখ্য, মেটলাইফ ২০২৫ সালে ২,৮৫৩ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্কাসেমি কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট অবকাঠামো, মোবাইল ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ ও জিপিইউ, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সেন্টার, গাড়ির প্রযুক্তি এবং চিকিৎসাসেবা সরঞ্জামসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর পণ্য তৈরিতে বিশ্বজুড়ে কাজ করছে। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা প্রদান করছে।