সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর পূর্ণ ডিজিটালাইজেশনের পথে

চট্টগ্রাম: ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণরূপে ডিজিটালাইজড হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। শনিবার রাতে নগরীর নেভি কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেরচ্যান্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) আয়োজিত বিশ্ব সামুদ্রিক দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, বন্দর কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি দক্ষতা বাড়াবে, স্বচ্ছতা নিশ্চিত করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরকে আরও শক্তিশালী করে তুলবে। পূর্ণ ডিজিটালাইজেশন বাস্তবায়ন বন্দরের আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এছাড়া নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সামুদ্রিক খাতে বিশেষ অবদানের জন্য ব্রেভারি অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ব্রেভারি অ্যাওয়ার্ড: ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান, ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম এবং ক্যাপ্টেন মো. ফারহান উল্লাহ আনসারি।
এক্সিলেন্স অ্যাওয়ার্ড: ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির এবং নৌ প্রকৌশলী মো. গোলাম সারোয়ার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পরিচালক কামরুল ইসলাম মজুমদার এবং পোর্ট সার্ভ ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক খায়রুল আলম সজল।