বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ; বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স: ৩ বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা গাজা ও পশ্চিম তীরে ‘জাতিগত নিধন’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ রোজার আগেই ফলের বাজারে আগুন: ডজনে ৩০ ও কেজিতে বেড়েছে ৬০ টাকা পর্যন্ত মন্ত্রীর ‘সমঝোতা’র বক্তব্য অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ডা. তাসনিম জারা নিয়োগের দুই দিন পরই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদের প্রস্তাব ফিরিয়ে দিলেন নাবিল মুস্তাফিজ বছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: গভর্নর আহসান এইচ মনসুর শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ; সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ; বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সচিবালয়ে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য মন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

শিক্ষা ও গবেষণা নিয়ে আলোচনা

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলো সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উপাচার্য জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হবে।

মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশ ও গবেষণার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।