শনিবার ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রস্তাবে বিএসইসির অনুমোদন

ঢাকা, ১৪ জুলাই (বিডইকোনমি নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর অবলুপ্তি বা অবসায়নের (Winding-up/Liquidation) প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর ১০ বছর মেয়াদ পূর্ণ হয়েছে। মেয়াদপূর্তিতে ফান্ডটির ট্রাস্টি ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’-এর আবেদনের প্রেক্ষিতে ফান্ডটির অবলুপ্তির প্রস্তাবে সম্মতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, ফান্ডটির মোট ইউনিট ক্যাপিটাল ১০৪ দশমিক ৩২ কোটি টাকা এবং প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য ১০ টাকা।