বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম:পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুধু মানুষ নয়, পণ্য আমদানি ও রপ্তানিকেও সহজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

এই বিষয়ে দুদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও তিনি জানান।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাম কামাল খান বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যা উভয় দেশের মানুষের উন্নয়নে গতি আনবে। তিনি বলেন, দুদেশের মানুষ একে অপরকে জানে এবং একে অপরের সংস্কৃতি সম্পর্কে অবগত। তিনি বিশ্বাস করেন, একটি সঠিক ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করা গেলে অবশ্যই বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি হবে।মন্ত্রী জানান, পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে অত্যন্ত আগ্রহী।

পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নতুন সুযোগ তৈরি করেছে, এবং ইতোমধ্যে বেশ কয়েকটি পাকিস্তানি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে সফর করেছে।তিনি আরও বলেন, আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এই এমওইউ-এর মূল লক্ষ্য হলো বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা।