বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা জোরদারে এসএসি এবং আইএফপিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকা: দক্ষিণ এশিয়ায় কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি এবং নীতি উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার প্রধান অতিথি এবং আইএফপিআরআই-এর মহাপরিচালক ড. জোহান সুইনেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এই সমঝোতা স্মারকটি সই হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসি, ঢাকার পরিচালক ড. মো. হারুনুর রশীদ; আইএফপিআরআই-এর দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শাহিদুর রশীদ; আইএফপিআরআই, ওয়াশিংটনের সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং আইএফপিআরআই, ওয়াশিংটনের ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টিউনিস ভ্যান রিনেন।

রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, এই সমঝোতা স্মারকটি আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তি উন্নয়ন ও তার কার্যকর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. জোহান সুইনেন জানান, জ্ঞান সৃষ্টি ও ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই সহযোগিতা আরও উন্নত হবে।

অনুষ্ঠানটি একটি খাদ্য-নিরাপদ, স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়।