বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শাহরিয়ার সাদাত

ব্র্যাক ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দলে যোগ দিয়েছেন । এই দলটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫-এ গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে ।

১১ সদস্যের এই দলে আইন, নির্বাচন, প্রশাসন, কূটনীতি, মানবাধিকার, সুশীল সমাজ, রাজনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন টঙ্গার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেকিতামোয়েলোয়া কাতোয়া ‘উতোইকামানু’।

দলটির মূল কাজ হলো গায়ানার পুরো নির্বাচনী প্রক্রিয়াকে গভীরভাবে মূল্যায়ন করা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা প্রভাবিত করতে পারে এমন বিষয়গুলো চিহ্নিত করা । কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, এই পর্যবেক্ষক দলটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে এবং দেশটির ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে প্রাসঙ্গিক সুপারিশ প্রদান করতে পারবে ।

পর্যবেক্ষক দলটি ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গায়ানায় অবস্থান করবে 7। নির্বাচন শেষে তারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ সহ একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে, যা পরবর্তীতে কমনওয়েলথ মহাসচিব, গায়ানা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হবে 8888