বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল: গভর্নর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একটি নির্দিষ্ট পরিবারের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। এই বিপুল অর্থ তুলে নেওয়ার পরও জনগণের আস্থার কারণেই ব্যাংকটি শেষ পর্যন্ত টিকে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।

সুশাসন ও আইনের ওপর জোর

গভর্নর বলেন, দেশের ইসলামী ব্যাংকিং খাতকে টেকসই ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে উন্নত হিসাবরক্ষণ, সুশাসন এবং উচ্চমানের অডিটিং প্রক্রিয়া অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ও প্রচলিত—উভয় ধরনের ব্যাংককেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উচ্চমানের অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে।

ড. মনসুর আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে একটি আধুনিক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে, যেখানে বৈশ্বিক সেরা অনুশীলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অস্থিরতা কেটে স্থিতিশীলতার পথে খাতটি

সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে আহসান এইচ মনসুর বলেন, সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিং খাত এখনও শক্ত অবস্থানে আছে এবং আমানতকারীর আস্থা ফিরতে শুরু করেছে।

আইবিবিএল-এর উদাহরণ টেনে তিনি বলেন, একসময় তীব্র তারল্য সংকটের মুখোমুখি হওয়া ব্যাংকটি এখন স্থিতিশীল হয়েছে এবং এ বছর ইসলামি ব্যাংকিং খাতে সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে।

একীভূতকরণ প্রক্রিয়া শুরু

গভর্নর জানান, তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংকগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, “আমানতকারীদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই ইসলামী ব্যাংকগুলোর ব্যালেন্সশিট আরও শক্তিশালী হোক, পরিশোধিত মূলধন বাড়ুক এবং পরিচালনা পর্ষদে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিরা থাকুন।”

গভর্নর আশা প্রকাশ করেন, সুশাসিত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।