শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ইসলামি ব্যাংকিংয়ে সুশাসন বাড়াতে ‘শরিয়াহ উপদেষ্টা বোর্ড’ গঠন করছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা : ইসলামি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং শরিয়াহ নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি নিজস্ব শরিয়াহ উপদেষ্টা বোর্ড (এসএবি) গঠনের একটি নীতিমালা অনুমোদন করেছে। বৃহস্পতিবার (আজ) কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নীতিমালা অনুমোদন

“বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের (এসএবি) গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা–২০২৫” শিরোনামে প্রণীত এই নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৪তম সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জানান, বিশ্বের বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেমন মালয়েশিয়া, বাহরাইন, ওমান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যেই এই ধরনের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল বা বোর্ড বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশেও ইসলামি ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সময়োপযোগী করতে একটি দক্ষ এসএবি গঠন জরুরি।

বোর্ডের মূল কাজ

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বোর্ড ইসলামি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শরিয়াহভিত্তিক অর্থ-শিল্প সম্পর্কিত ‘সন্দেহযুক্ত বিষয়’ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসএবি-এর অন্যান্য প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে:

  • ইসলামি ব্যাংকিং খাতের মানদণ্ড নির্ধারণ করা।
  • নতুন পণ্যের শরিয়াহ যাচাই (Vetting) সম্পন্ন করা।
  • প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা।

এছাড়া, ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫’-এর অনুচ্ছেদ ১৬ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংককে ইসলামি ব্যাংকগুলোর রেজুলেশনের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য নিজস্ব শরিয়াহ বোর্ড গঠনের ক্ষমতা স্পষ্টভাবে দেওয়া হয়েছে।