শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ইউনিফা অ্যাকসেসরিজ বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে

ঢাকা, ১০ জুলাই : চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস মালিকানাধীন কোম্পানি ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোং লি. বেপজা অর্থনৈতিক অঞ্চল (বেপজা ইজেড), মিরসরাই, চট্টগ্রামে ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদন শিল্প স্থাপনে ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোং লি. এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবির এবং ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি)-এর পক্ষে চেয়ারম্যান কিয়ান ড্যানচু চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিদেশি মালিকানাধীন কোম্পানিটি ব্যাগ, বেল্ট, টুপি, স্কার্ফ, মাফলার, চশমা এবং চশমার ফ্রেম সহ প্রতি বছর ২ কোটি ৮০ লাখ পিস বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। এই প্রকল্পের মাধ্যমে ২,৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে, বিশেষ করে বেপজা ইজেড-এ ইউনিফার বিনিয়োগকে স্বাগত জানান। তিনি কোম্পানিকে মসৃণ ব্যবসা পরিচালনার জন্য বেপজার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।