সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ঢাকা : পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো’কে তলব করেছে। এ সময় কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্মরণ করিয়ে দিয়েছে, বিনা উসকানিতে বাংলাদেশের দিকে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় ১২ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব নিতে এবং ভবিষ্যতে সীমান্তে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।

ঢাকা আরো বলেছে, মিয়ানমার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার ব্যবস্থা নেবে। আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। বাসস