রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা করে ও আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।’

তিনি আরও জানান, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ জন্য আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নিবন্ধন কার্ড প্রদান করা হবে।