বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা

ঢাকা, ২০ জুলাই (বিডি ইকোনমি) — এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম এবং এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও জাল পরিচয়পত্রের মাধ্যমে পরিচালিত ঋণ জালিয়াতির বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহুপাক্ষিক এই উন্নয়ন সহযোগী স্পষ্ট জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তি বিশেষকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।

এডিবি আরও জোর দিয়ে বলেছে, কোনো আর্থিক সহায়তার বিনিময়ে তারা কখনই সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত আর্থিক তথ্য দাবি করে না। এছাড়া মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ স্থানান্তরের অনুরোধও এডিবির পক্ষ থেকে করা হয় না।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে এডিবি উল্লেখ করে, প্রতারক চক্র এডিবির নাম ও লোগো এবং এর কর্মীদের পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, অননুমোদিত ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং অন্যান্য বিভ্রান্তিকর মাধ্যম তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আদায় করছে। ব্যাংকটি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো জালিয়াতি বা প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন সহযোগী হিসেবে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে এডিবি জানায়, তারা কেবল বাংলাদেশ সরকার এবং নির্দিষ্ট বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে।

এডিবির প্রতিনিধি দাবি করে সরাসরি কোনো ব্যক্তিগত ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে তা সম্পূর্ণ জালিয়াতি হিসেবে গণ্য করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে।