শনিবার ২৫ জুলাই, ২০২৬
সর্বশেষ:
‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার ২০২৬ সালের প্রথম ৬ মাসে তৈরি পোশাক রপ্তানি ০.৬৩% কমে ১৯.৩৪ বিলিয়ন ডলার: ইপিবি আমানতকারীরাই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ৬ দফা রোডম্যাপ; শিল্পে জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

বেলিয়া’র সভাপতি শফিউল, সাধারণ সম্পাদক ইয়াদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে শফিউল আলম উজ্জ্বল সভাপতি এবং ইয়াদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনের একটি রেস্তোরাঁয় এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটি ঘোষণার পর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সংগঠনের সদস্যদের মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাচন বোর্ড সূত্রে জানানো হয়, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদের বিপরীতে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড পুরো প্যানেলটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন তরফদার।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লুৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

নবনির্বাচিত সভাপতি শফিউল আলম উজ্জ্বল তার বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তিনি সদস্যদের স্বার্থ রক্ষা এবং দেশের লিফট শিল্প খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।