শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
সংকট নিরসনে বেসরকারিভাবে তেল আমদানির অনুমতি চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে ১৩.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স; ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাণিজ্য সহজীকরণে অপ্রয়োজনীয় প্রবিধান বাতিলের প্রতিশ্রুতি

ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন যে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করতে সরকার অপ্রয়োজনীয় বাণিজ্যিক প্রবিধানগুলো চিহ্নিত করবে এবং বিদ্যমান বাণিজ্য বিধিগুলো পর্যালোচনা করবে।

সোমবার ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে জাতীয় বাণিজ্য সহজীকরণ কমিটির (এনটিএফসি) নবম সভায় সভাপতিত্ব করার সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বাণিজ্য সহজীকরণের মাধ্যমে আমরা ন্যায্যতার ভিত্তি স্থাপন করব এবং একটি সমতল খেলার ক্ষেত্র তৈরি করব। এর ফলে আমাদের বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি কার্যকর বাণিজ্য ব্যবস্থা চাই যা আমাদের জাতীয় অর্থনীতিতে ব্যাপক উন্নতি ঘটাবে এবং সম্পদের সুষম বণ্টনের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা কর ফাঁকি কমাতে চাই এবং একই সাথে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে চাই।”

শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন যে, কাস্টমস কার্যক্রমের চলমান অটোমেশন আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ কমিটির অন্য সদস্যরা।