শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে ১৩.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স; ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ ইপিজেডে ‘সুয়াদ গার্মেন্টস’ পরিদর্শন করেছেন ডেনিশ প্রতিনিধিদল

ঢাকা, ১২ মে: ডেনমার্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নারায়ণগঞ্জ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত শিন শিন গ্রুপের একটি প্রতিষ্ঠান সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান বিষয়ক মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন; ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার টিম লিডার লোন থরুপ; বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার; ঢাকায় ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন; ঢাকায় ডেনমার্ক দূতাবাসের বাণিজ্য প্রধান আলী মুশতাক বাট; এবং ঢাকায় ডেনমার্ক দূতাবাসের টেকসইতা ও মূল্য শৃঙ্খল উপদেষ্টা আলী আশরাফ খান।

আবু সাদাত, পরিচালক (বিপণন ও মার্চেন্ডাইজিং), শিন শিন গ্রুপ; মিফ্রে মোস্তারি সাদাত, পরিচালক (অর্থ, মানব সম্পদ ও সংস্কৃতি), শিন শিন গ্রুপ; শহীদ সাদাত, পরিচালক (উন্নয়ন ও পরিচালনা), শিন শিন গ্রুপ; শিন শিন গ্রুপের পিপল অ্যান্ড কালচারের উপদেষ্টা টিম জাহিদ হোসেন এবং সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন ব্যবস্থাপনা প্রতিনিধিদলকে কারখানায় স্বাগত জানান।

রবিবার (১১ মে) তাদের সফরকালে ডেনিশ প্রতিনিধিদল সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেকসই এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

শিন শিন গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক শিল্পগোষ্ঠী যারা বিশ্বব্যাপী বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য পোশাক উৎপাদন করে, যার মধ্যে ডেনিশ ব্র্যান্ড বেস্টসেলারও রয়েছে।

এই গ্রুপে ৫টি পোশাক ইউনিট রয়েছে – শিন শিন অ্যাপারেলস লিমিটেড, জিন্স প্লাস লিমিটেড, ভ্যানকোট লিমিটেড, অর্গানিক জিন্স লিমিটেড এবং সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল শিন শিন গ্রুপের সর্বশেষ সংযোজন যা বিশেষায়িত ফর্মালওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।